নিজস্ব প্রযুক্তিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র-সজ্জিত করে একটি ফ্রিগেট পাঠিয়েছেন আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে। ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার প্রেক্ষাপটে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে পুতিন এই পদক্ষেপ গ্রহণ করলেন।
ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের একটি অস্ত্রের গুদাম ধ্বংসের জন্য এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। শুক্রবার এ হামলা হয় বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বৃহস্পতিবার এ কথা বলা হয়।